সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক আর অপরাধীদের দৌরাত্ম্য রুখতে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে থানা পুলিশ। বিশেষ এই অভিযানে ১৮ জন মাদক কারবারি ও ৪ জন নারী ছিনতাইকারীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এমন তৎপরতায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিাগত রাতে সিদ্ধিরগঞ্জ আদমজী বিহারী ক্যাম্প, আজিবপুর সোনামিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আল আমিন (৩০), ডালিম (৩৫), নাছরিন (৩০), লুৎফর দেওয়ান (৪০), খন্দকার ওয়ালি উল্লাহ শাওন (২৮), পলাশ (২৮), মোঃ সাঈদ (৪৮), সালমা (২৮), মুরাদ হাসান (২২), মোঃ মনির হোসেন (৫৫), মোঃ মোহর আলী (৫৬), মোঃ মিলন (৩২), মোঃ সুজন (৪৫), মোঃ রুবেল (২৬), আব্দুর রাজ্জাক (৪৫), মোঃ জালাল হোসেন (৪৮), মোঃ খোকন মিয়া (৩০) এবং আল আমিন (২০)। তাদের তল্লাশি করে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, এদের অনেকের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ৪টি নতুন মামলা দায়ের করা হয়েছে। এদিকে বার্মা স্ট্যান্ড এলাকায় ছিনতাই করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে মলম পার্টির ৪ নারী সদস্যকে। তারা হলেন, শিল্পি আক্তার (৩৭), নাসরিন আক্তার (২৮), নাসিমা বেগম (৩০) ও মোর্শেদা বেগম (২৮)। তাদের সবার বাড়ি বন্দর থানার নবীগঞ্জ এলাকায়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামিদের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ছিনতাইকারীদের কোনো ছাড় নেই। জনস্বার্থে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।