সারাদেশ

কুড়িগ্রামে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কুড়িগ্রামে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১৮

একসাথে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ০৪ ফেব্রুয়ারি (বুধবার) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী। মতবিনিময় সভায় সভাপতিত্ব ও জনসভার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলেন, এই জনসভা কুড়িগ্রামবাসীর প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। জনসভাটি সফল করতে সাংবাদিক মহলসহ সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি কুড়িগ্রামবাসীকে স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা মোঃ শাহজালাল সবুজ-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন। মতবিনিময় সভায় জানানো হয়, ৪ ফেব্রুয়ারির জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, আমীরে জামায়াত ও জননন্দিত মানবিক নেতা ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম, জুলাই বিপ্লবের অগ্র সৈনিক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব মোঃ আখতার হোসেন, তরুণদের আইকন ও জুলাই আন্দোলনের বিপ্লবী কণ্ঠস্বর মোঃ হাসনাত আবদুল্লাহ, মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিগবাতুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, তারুণ্যের অহংকার সাদিক কায়েম। জনসভায় আরও উপস্থিত থাকবেন কুড়িগ্রামের সকল সংসদীয় আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত প্রার্থীরা। এর মধ্যে রয়েছেন,কুড়িগ্রাম-৩ আসনের (দাঁড়িপাল্লা) প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-২ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার, কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের পছন্দের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ স্থানীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর আমীর মাস্টার শামসুল হুদা মিঠু, শহর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল, খেলাফত মজলিসের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক শবেবর রহমান, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।