সারাদেশ

জামায়াত নেতা হত্যা মামলা: সাবেক এমপি রুবেলসহ ৪০ জনের আগাম জামিন

প্রিন্ট
জামায়াত নেতা হত্যা মামলা: সাবেক এমপি রুবেলসহ ৪০ জনের আগাম জামিন

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:২৩

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুরুতর আহত মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মার্জিয়া গত শুক্রবার ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় আজ উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেন প্রধান আসামিরা।