সারাদেশ

বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনায় নয়: মির্জা ফখরুল

প্রিন্ট
বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনায় নয়: মির্জা ফখরুল

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:৫৫

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, নিরর্থক সমালোচনায় নয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রাজনীতি করবেন ভালো কথা, তবে রাজনীতিতে দয়া করে মিথ্যা বলবেন না এবং অন্যের গীবত করবেন না। জামায়াত ইসলামের নাম করে মানুষের সাথে প্রতারণা করছে। অনেক আলেম-ওলামা ও পীর সাহেবরা পরিষ্কার বলেছেন, জামায়াতে ইসলাম কোনো ইসলামী দল নয়। তারা মা-বোনদের ভুল বুঝিয়ে বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, যা চরম বিভ্রান্তিকর। বক্তব্য শেষে বিএনপি মহাসচিব স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।