সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিনের পথসভা: ফুটবল মার্কায় ভোট চাইলেন ভোটারদের কাছে

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিনের পথসভা: ফুটবল মার্কায় ভোট চাইলেন ভোটারদের কাছে

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের ফুটবল মার্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের ছাইলো গেইট সংলগ্ন পাঁচ তারা সংসদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি মোসলেহ উদ্দিন সেলিমের সঞ্চালনা ও তত্ত্বাবধানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করেছি। ফুটবল মার্কা শান্তি ও সমৃদ্ধির প্রতীক। আগামী নির্বাচনে এই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলব। পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুর ইসলাম, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সভাপতি স্বপন চৌধুরী এবং জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. কায়সার রিফাত। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বদরউদ্দিন আহমেদ, আলী আজগর, মো. ইব্রাহিম, আবদুল সালাম মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক। সভায় বক্তারা আগামী নির্বাচনে ফুটবল মার্কার বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।