সারাদেশ

জয়পুরহাটে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রিন্ট
জয়পুরহাটে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৪০

জয়পুরহাট বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা সভাপতি মো. তারেক হোসেন জুয়েলের নেতৃত্বে র‌্যালিতে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ অংশগ্রহণ করেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক ও মানবিক সমাজ গঠনে ছাত্রশিবির নিরলস কাজ করে যাচ্ছে। তারা শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচি শেষে সংগঠনের সফলতা ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।