সারাদেশ

লালমোহনে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক

প্রিন্ট
লালমোহনে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১৫

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকায় ধানের শীষের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ৫ নং ওয়ার্ডের গনি মাতাব্বর বাড়িতে এই সভার আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থে মেজর হাফিজ উদ্দিন আহমেদকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহীন হাওলাদার, অ্যাডভোকেট জাবেদ, পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মাতাব্বর এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজলু মাতাব্বর। এছাড়া যুবদল নেতা আকবর বকশি ও শ্রমিক দল নেতা মহিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বৈঠকে অংশ নেন।