সারাদেশ

দিন দিন হাতপাখার গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে: মুফতি মাসুম বিল্লাহ

প্রিন্ট
দিন দিন হাতপাখার গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে: মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৪০

নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নির্বাচনী গণসংযোগে আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। দিন যত যাচ্ছে, মানুষের হৃদয়ে ইসলামী আদর্শের বিজয়ধ্বনি তত প্রবল হচ্ছে। মাঠ পর্যায়ে হাতপাখার গণজোয়ার এখন দৃশ্যমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বন্দর ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মুফতি মাসুম বিল্লাহ আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জনগণ এই গণজোয়ারের প্রতিফলন ঘটাবে। গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের নগর সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ হাসান আলীসহ বন্দর থানা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।