সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ২০১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: নিñিদ্র নিরাপত্তার আশ্বাস

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ২০১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: নিñিদ্র নিরাপত্তার আশ্বাস

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২৬

মাঘের শেষে শীত কমলেও ঠাকুরগাঁওয়ে নির্বাচনী উত্তাপে বইছে বাড়তি উষ্ণতা। চায়ের দোকান থেকে ফসলের মাঠ সবখানেই আলোচনার তুঙ্গে আসন্ন ভোট। জেলার তিনটি সংসদীয় আসনে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ২০ জন প্রার্থী। তবে উৎসবের আবহের মধ্যেই সাধারণ ভোটারদের মনে কাজ করছে নানা শঙ্কা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৪১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একনজরে কেন্দ্রের পরিসংখ্যান ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫ টি কেন্দ্রের মধ্যে ৯২ টি, ঠাকুরগাঁও-২(বালিয়াডাঙ্গী,হরিপুর,রাণীশংকৈলের একাংশ) আসনে ১০৪ টির মধ্যে ৪৬ টি এবং ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ,রাণীশংকৈল) আসনে ১২৮ টির মধ্যে ৬৩ টি ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলো নির্বাচন উপযোগী করার পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তত জেলা প্রশাসন। নিরপেক্ষতা আর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে থাকবে সিসিটিভি। পরিবেশ নিয়ে সাধারণ ভোটাররা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভোটার শফিকুল ইসলাম বলেন, বিগত সময়ের সহিংসতার পুনরাবৃত্তি আমরা আর চাই না। আমরা চাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে। প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আশা করছি, সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর ভোট উপহার দিতে পারব।