বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য আমাদের মূল শক্তি এবং বিভাজনই আমাদের দুর্বলতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ লড়াইয়ের পর এবার দেশ গড়ার পালা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ফল স্থগিত থাকা চট্টগ্রাম-২ ও ৪ আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা জয় পেয়েছে ৩টি আসনে।
মতামত