নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে এড. আবুল কালাম বিএনপির মনোনয়ন নিয়ে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর নবীগঞ্জে এড. আবুল কালামের বাসভবনে গিয়ে মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। পরে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা।
নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ- সভাপতি মীর ইয়ামিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ১১নং ওয়ার্ড যুবদলের নেতা শেখ আব্দুল হালিম, নাসের হক ইমন, মোহাম্মদ নাসির, রবিউল ইসলাম, তানবির রহমান, আব্দুল মালেক নান্টু, আশরাফুল জামান বাবু, রতন মিয়া, বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতামত