সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৩৭


ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গভীর রাতে পুলিশের একটি দল সেনুয়া গ্রামে পরোয়ানাভুক্ত আসামি ধরতে অভিযানে যায়। সেখানে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।