দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর প্রতিনিধি মেহেদী হাসান সৈকত চলতি বছরের বর্ষসেরা কর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন। সারা দেশের প্রতিনিধিদের মধ্যে নিরলস ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে নির্ভুল, সময়োপযোগী ও মানবিক সংবাদ পরিবেশনে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান সৈকত। তার দায়িত্বশীলতা এবং দ্রুত সংবাদ সংগ্রহের দক্ষতা তাকে এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
এই অর্জনে অনুভূতি প্রকাশ করে সৈকত বলেন, এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। ঢাকা পোস্ট আমাকে কাজের স্বাধীনতা ও সাহস জুগিয়েছে। বিশেষ করে সম্পাদকীয় বিভাগের দিকনির্দেশনা আমার কাজকে আরও শাণিত করেছে। তিনি এই সাফল্যকে তার পুরো টিমের অর্জন হিসেবে উল্লেখ করে সহকর্মী ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ গণমাধ্যমকর্মী। তার এই সাফল্যে স্থানীয় সাংবাদিক মহলেও আনন্দের জোয়ার বইছে।
মতামত