রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের তীব্রতা বিবেচনায় দ্রুত ইউনিট পাঠানো হয়েছে। তবে জনবহুল এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গ্যারেজে থাকা যানবাহন ও দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
মতামত