সারাদেশ

বটিয়াঘাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

প্রিন্ট
বটিয়াঘাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৩৭


খুলনার বটিয়াঘাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত এ সভাটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভানের সভাপতিত্বে সভায় দিবসের কর্মসূচি সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা জান্নাতুলনেছা, জনস্বাস্থ্য প্রকৌশলী সুমী আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা বসু তনু, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা একুশের চেতনাকে সমুন্নত রেখে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালনের ওপর গুরুত্বারোপ করেন।