সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কোয়াশ খেলে পদক জয়ী ষষ্ঠ শ্রেণির মাহমুদ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে স্কোয়াশ খেলে পদক জয়ী ষষ্ঠ শ্রেণির মাহমুদ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:০৪


ঠাকুরগাঁওয়ে স্কোয়াশ প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহমুদ করিম। তার এই সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

সম্প্রতি স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার খেলোয়াড়রা অংশ নেন। এতে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ীর পদক ছিনিয়ে নেয় খুদে এই খেলোয়াড়। খেলা শেষে উপস্থিত অতিথি ও দর্শকরা তাকে উষ্ণ অভিনন্দন জানান।

মাহমুদ করিমের এই সাফল্যে তাকে বিশেষ শুভেচ্ছা ও ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের জেলা আহ্বায়ক মীর জাহিদ। তিনি বলেন, এত অল্প বয়সে মাহমুদের এই দক্ষতা ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের। আমরা চাই সে জাতীয় পর্যায়েও জেলার প্রতিনিধিত্ব করুক। এমন মেধাবীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকচা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সমসের আলী, শাপলা স্কুলের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট কোচ এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা। তারা প্রত্যাশা করেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে মাহমুদ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে বড় অবদান রাখবে।