মামলার এজাহার সূত্রে জানা যায়, পীরগঞ্জের কুমরসই গ্রামের নূর আমিনের সঙ্গে ভিকটিমের দীর্ঘদিনের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ৩০ জানুয়ারি সকালে ভিকটিম নিজ ভুট্টাক্ষেত থেকে বাড়ি ফেরার পথে কুমরসই দাখিল মাদ্রাসার কাছে ওঁত পেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভিকটিমের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-০১/৩০) দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি নূর আমিন পলাতক ছিলেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের গুরুতর অপরাধ দমনে র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
মতামত