বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলার শিবপুর মাদ্রাসায় এর আয়োজন করা হয়।
এসময়ে ইফতার আগমুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি কবির হোসেন, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, জেলা ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক প্রমুখ।।
মতামত