পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে সবচেয়ে বড় সাফল্য আসে একটি মাদকের চালান যেখানে ২২ লখ ২০ হাজার টাকা মূল্যের ৭,৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়ার মোঃ ইলিয়াস (২৫), বাগেরহাট সদরের বর্তমানে ডেমরা এলাকার মোঃ আতিকুর রহমান (৪১) এবং আড়াইহাজারের মোঃ লিটন মোল্লা (৩৫)।
পৃথক আরেকটি অভিযানে পাইনাদি নতুন মহল্লা ও স্কুল রোড এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মোঃ নাদিম আলী (৩৭) ও মোঃ জোবায়ের আহম্মেদ (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া গোদনাইল এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ চাঁদপুর জেলার বাসিন্দা মোঃ হৃদয় (১৯) ও মোঃ রাজন খান (২৩)-কে আটক করে পুলিশ।
মাদক মামলার এই ৭ জন আসামি ছাড়াও সিআর পরোয়ানাভুক্ত আরও একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গ্রেপ্তারকৃত ৮ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত