খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, পূর্ব হাজীপুর রিপন মিয়ার একতলা ভবনের দক্ষিণ পাশের রুমে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তদন্ত চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত