মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তিনি শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
এরপর তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। সবশেষে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন।
মতামত