সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা ব্যানার বিকৃত, এলাকাবাসীর ক্ষোভ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা ব্যানার বিকৃত, এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩:১৮

সিদ্ধিরগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে টানানো একটি ব্যানার বিকৃত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নাকে অভিনন্দন জানিয়ে আদমজী ইপিজেড সংলগ্ন আদমজী–নারায়ণগঞ্জ সড়কের ডিএনডি খালপাড় এলাকায় একটি বিলবোর্ড স্থাপন করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। অভিযোগ রয়েছে, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ব্যানারটিতে কালি দিয়ে এক শুভাকাঙ্ক্ষীর মুখ বিকৃত করে দেয়।

বিলবোর্ডটিতে সংসদ সদস্যের ছবির পাশাপাশি সাবেক কাউন্সিলর আয়শা আক্তার দিনা ও জাহাঙ্গীর আলম দেওয়ানের ছবিও ছিল বলে জানান স্থানীয়রা।

নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. শাহিন হাসান ফরাজী বলেন, সদ্য নির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানাতেই তারা ব্যানারটি টানান। গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা সেটি বিকৃত করে। তিনি দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপও চান তিনি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।