সারাদেশ

পাঁচবিবিতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দীনেশ মালো

প্রিন্ট
পাঁচবিবিতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দীনেশ মালো

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:২৯


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দীনেশ মালো (৬৯) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার বীরনগর গ্রামের বাসিন্দা মৃত কবজ মালোর ছেলে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক হলফনামার মাধ্যমে তিনি ধর্ম পরিবর্তনের এই ঘোষণা দেন। পেশায় কৃষক দীনেশ মালো জানান, তিনি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং কারও প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আদর্শ, রীতি-নীতি ও সামাজিক আচার-অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট ছিলেন বলে জানান তিনি। মুসলিম সম্প্রদায়ের সাথে মেলামেশা এবং ইসলাম সম্পর্কে পড়াশোনা ও জানার সুযোগে এই ধর্মের প্রতি তার গভীর অনুরাগের সৃষ্টি হয়।

হলফনামায় তিনি উল্লেখ করেন, এখন থেকে তিনি পবিত্র ইসলামের জীবনবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন। তার এই সিদ্ধান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা তাকে সাধুবাদ জানিয়েছেন।