সারাদেশ

পরিচ্ছন্ন সাঁথিয়া গড়তে সড়কে নামলেন এমপি নাজিবুর রহমান

প্রিন্ট
পরিচ্ছন্ন সাঁথিয়া গড়তে সড়কে নামলেন এমপি নাজিবুর রহমান

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:২৪


ক্লিন ও সবুজ বাংলাদেশ গড়ার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার সাঁথিয়ায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে তিনি এই কার্যক্রমের সূচনা করেন। এ সময় রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।

অভিযান পরবর্তী বক্তব্যে এমপি নাজিবুর রহমান বলেন, পরিচ্ছন্নতা কেবল সরকারের কাজ নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। উপজেলার প্রাণ ইছামতী নদীকে দূষণমুক্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে।

সাংসদের এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা আশা করছেন, এর মাধ্যমে উপজেলায় স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত হবে।