শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা ৫২-র ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার রক্ষার এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
প্রধান অতিথি বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই বাংলাদেশ স্বাধীনতার পথে এগিয়ে গেছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভাষা শহীদদের আদর্শ অনুসরণ অপরিহার্য। মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত