সারাদেশ

রংপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

প্রিন্ট
রংপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৪০


গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন। এরপর পর্যায়ক্রমে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল, রংপুর রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব।

একুশ আমাদের অধিকার আদায়ে আপসহীন হওয়ার শিক্ষা দিয়েছে। এই চেতনাই সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রেরণা জোগাবে।

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।