সারাদেশ

একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী

প্রিন্ট
একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা  শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:০৯


 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনসহ সর্বস্তরের সাধারন মানুষ।

২১ ফেব্রুয়ারী দিনগত রাত রাত ১২টা ১ মিনিটের পর থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।

পরবর্তীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে বিকেলের পর থেকেই নারায়াণগঞ্জ শহীদ মিনারের আশপাশ এলাকায় জলকামান ফায়ার সার্ভিস সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

একুশের প্রথম প্রহরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠন ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।