সারাদেশ

আড়াইহাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান

প্রিন্ট
 আড়াইহাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও যানজট  নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৩৭


 

আড়াইহাজারে রমজানে দ্রব্যমুল্য মানুযের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ও সড়ক যানজটমুক্ত করার লক্ষ্যে  বাজার তদারকী ও অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা প্রশাসন। 

রবিবার বিকেলে আড়াইহাজার পৌরসভা বাজারে এ অভিযান  পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। 

এসময়  প্রতিটি দোকানের সামনে মুল্য তালিকা জুলিয়ে রাখা ও  ফুটপাত দখলমুক্ত রাখার  নির্দেশ দেন। 

মুল্য তালিকা না থাকায় ২ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে  ৩০  হাজার টাকা জরিমানা আদায়, ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনা করায় বিক্রমপুর সুইটস এর অবৈধ অংশ সরিয়ে ফেলার নির্দেশ দেন। 

এসময়  আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার ভূমী মোস্তাফিজুর রহমান ইমন ও আইনশৃলখলা বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।