সারাদেশ

সিরাজদিখানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

প্রিন্ট
সিরাজদিখানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:১০


মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ইছাপুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মুদি, ফল ও মাংসের দোকানে হালনাগাদ মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬টি মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।