অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি এবং ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করে সহনশীল মূল্যে পণ্য বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে। মাছ-মাংসের মান বজায় রাখা এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মতামত