গতকাল সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে গিয়ে সমিতির নেতারা ফুলেল তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় তারা নবনিযুক্ত মন্ত্রীর সফলতা কামনা করেন এবং দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সমিতির সভাপতি ডা. মুজিবুর রহমান বেসরকারি স্বাস্থ্যখাতের গুরুত্ব ও অপরিহার্যতার বিষয়টি তুলে ধরেন।
তিনি স্বাস্থ্যসেবায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অবদান এবং এ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথাও অবহিত করেন। পাশাপাশি স্বাস্থ্যখাতের যেকোনো প্রয়োজনে মালিক সমিতি সরকারের পাশে থাকবে বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলও বেসরকারি স্বাস্থ্যখাতকে সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত