সারাদেশ

স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রিন্ট
স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫৪


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভার মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

‎‎গতকাল সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে গিয়ে সমিতির নেতারা ফুলেল তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। 

‎‎এ সময় তারা নবনিযুক্ত মন্ত্রীর সফলতা কামনা করেন এবং দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎‎সৌজন্য সাক্ষাৎকালে সমিতির সভাপতি ডা. মুজিবুর রহমান বেসরকারি স্বাস্থ্যখাতের গুরুত্ব ও অপরিহার্যতার বিষয়টি তুলে ধরেন। 

‎‎তিনি স্বাস্থ্যসেবায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অবদান এবং এ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথাও অবহিত করেন। পাশাপাশি স্বাস্থ্যখাতের যেকোনো প্রয়োজনে মালিক সমিতি সরকারের পাশে থাকবে বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।

‎‎মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলও বেসরকারি স্বাস্থ্যখাতকে সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।