মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। এসময় অন্যান্য সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক হাজী নুর উদ্দিন আহমেদ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
মতামত