মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
নাসিকের নতুন এই প্রশাসক নারায়ণগঞ্জের বিশিষ্ট আইনজীবী এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণকালে তিনি নগরীর উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতামত