মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর ইন্তেকালের কারণে ওই আসনের ভোট বাতিল করা হয়। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং কর্মকর্তারা ৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।
গণভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, বগুড়া-৬ আসনে আগে গণভোট অনুষ্ঠিত হয়েছে। তবে শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন নেই। গণভোট সংক্রান্ত পার্থক্যের কারণে নতুন করে অন্তর্ভুক্ত না করলেও কোনো জটিলতা সৃষ্টি হবে না বলে জানান তিনি।
নির্বাচন কমিশন আশা করছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
মতামত