সারাদেশ

নাসিক প্রশাসক সাখাওয়াতকে বন্দরের যুবদল নেতা আমিরের শুভেচ্ছা

প্রিন্ট
নাসিক প্রশাসক সাখাওয়াতকে বন্দরের  যুবদল নেতা আমিরের শুভেচ্ছা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:২১



নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে  মহানগর বিএনপি আহবায়ক এডঃ সাখাওয়াত হোসেন খানকে  নিয়োগ প্রদান করায়  ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

সাবেক যুবদল নেতা আমির হোসেন  বিবৃতিতে আরো বলেন, বিএনপি সব সময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে। বিএনপি নিতীনিধারকরা আবার তা প্রমান করল। সাখাওয়াত ভাই নারায়ণগঞ্জের ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম। বন্দর থানা যুবদলের সাবেক নেতৃবৃন্দরা এডঃ সাখাওয়াত হোসেন খানের সাফল্য কামনা করছি।