সারাদেশ

রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসা: অভিযুক্তকে পুলিশে দিলো জনতা

প্রিন্ট
রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক  ও দেহ  ব্যবসা: অভিযুক্তকে পুলিশে দিলো জনতা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:২৫


‎রূপগঞ্জে মুদির ব্যবসার আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে আনোয়ার হোসেন (৪৮) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী। পরে জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় ঘটে এ ঘটনা।

 

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮) নিজের মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ।

‎মঙ্গলবার সকালে ওই মুদি দোকানে এক নারীসহ আনোয়ার হোসেনকে আটক করে এলাকাবাসী । পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ারকে থানায় নিয়ে আসে।

‎এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) সবজেল হোসেন ‎বলেন, এলাকাবাসী আনোয়ার হোসেন নামে একজনকে মাদক সহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে অভিযুক্তের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।