প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮) নিজের মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ।
মঙ্গলবার সকালে ওই মুদি দোকানে এক নারীসহ আনোয়ার হোসেনকে আটক করে এলাকাবাসী । পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ারকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এলাকাবাসী আনোয়ার হোসেন নামে একজনকে মাদক সহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত