বাংলাদেশ পুলিশ, র্যাব এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রংপুর জেলা শাখা।
ফল ও মুরগির বাজারসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা যাচাই করা হয়।
বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৬ দোকানিকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এছাড়া দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বাজার অস্থিতিশীল করার চেষ্টা বা অতিরিক্ত মুনাফা আদায়ের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই তদারকি নিয়মিত চলবে।
একই সাথে ভোক্তাদেরও সচেতন হওয়ার এবং কেনাকাটার সময় মূল্য তালিকা যাচাই করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজারদর সহনীয় না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত