আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি মান্নান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী এই অভিযান শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই আমাদের চারপাশ ও জলাধারগুলো পরিষ্কার রাখতে হবে।
বক্তব্য শেষে এমপি মান্নান নিজ হাতে ঝাড়ু দিয়ে এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে প্রাপ্ত ২০ কার্টুন খেজুর উপজেলার ৪৬টি মাদরাসা ও এতিমখানার প্রধানদের মাঝে বিতরণ করেন।
সোনারগাঁ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
মতামত