সারাদেশ

রংপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় ও র‌্যালি

প্রিন্ট
রংপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় ও র‌্যালি

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, বিকাল ৪:৫৩

রংপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। তিনি বলেন, নির্বাচিত সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চলছে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় মশার বংশবিস্তার রোধে নিজ নিজ আঙিনা, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে কড়া নজর দিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তর সহযোগিতা প্রদান করবে।

সভায় আরও বক্তব্য দেন, রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট সুরভী উদ্যানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতীকী মশা নিধন অভিযানের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।