সারাদেশ

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রিন্ট
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, বিকাল ৫:০৭

শেরপুরে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা আনয়ন ও সমন্বয় সাধনের লক্ষ্যে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। জনসেবার মানোন্নয়নে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। এসময় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।