খামার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক মেধাবী তরুণ মিলে গত বছরের এপ্রিলে নুরুল্লাগঞ্জ গ্রামে এই খামারটি গড়ে তোলেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হাঁস, মুরগি ও ছাগল পালনের এই উদ্যোগটি এলাকায় বেশ সাড়া ফেলেছিল। খামারের পরিচালক মোহাম্মদ আলী বিশ্বাস কাজল জানান, ঘটনার রাতে সবকিছু ঠিকঠাক দেখে ঘুমানোর কিছুক্ষণ পরই তারা আগুনের খবর পান। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ছাগলের শেডটি সম্পূর্ণ ছাই হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা জানান, এই ঘটনায় তারা চরমভাবে দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিক্ষিত এই তরুণরা তাদের স্বপ্নের এই প্রকল্পটি পুনরায় সচল করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত