সারাদেশ

হাকিমপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেফতার

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, রাত ৯:১৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সাইফুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদুবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার শিক্ষক সাইফুলের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়।

হাকিমপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।