সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ডিজেল মজুতকারী ও ১০ মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৩

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ডিজেল মজুতকারী ও ১০ মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৩

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, রাত ১১:৩৪

সিদ্ধিরগঞ্জে ডিজেল মজুত করার অভিযোগে একজন তেল ব্যবসায়ী ও ১০ মাদক কারবারিসহ  ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 সোমবার (৩০ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। এর আগে রোববার (২৯ মার্চ) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মিজমিজি কান্দাপাড়ার মো. মুর্সিদ আলী (৪৩), মৌচাকের মোহাম্মদ আলী (২০), নিমাইকাশারীর মো. রিয়াজ (৬০), আব্দুর রহিম (৩০), সানারপাড়ের মো. মোস্তাাফিজুর রহমান শোভন (২৫), সুমিলপাড়া বিহারী কলোনির মো. নাসির ওরফে কালু (৪২), গোদনাইল তাঁতখানা সৈয়দপাড়ার মো. সাকিব (২৬), মো. জুবায়ের (২৮), চৌধুরীবাড়ির সোলায়মান (৪২) ও পূর্ব পাইনাদীর মো. আমজাদ হোসেন (৪০)। তাদের কাছ থেকে ৬৫ পুড়িয়া হেরোইন ও ১৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে মজুতকৃত ১৮৫ লিটার ডিজেল উদ্ধারসহ আইলপাড়া এলাকার তেল ব্যবসায়ী রিয়াদ (২৮), চুরির মামলার আসামি আবির (২৪) ও রনিকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ১০ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।