মামলার বিবরণ অনুযায়ী, গত ১ ডিসেম্বর ১১ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে নিজ মুদির দোকানে ধর্ষণ করে বশির উদ্দিন। এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করলেও তার দুই ছেলে ও সহযোগীরা সশস্ত্র হামলা চালিয়ে বশিরকে ছিনিয়ে নেয়। পরে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ বশিরকে গ্রেফতার করে। কিন্তু সম্প্রতি জামিনে বেরিয়ে এসে সে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।
ভুক্তভোগী পরিবার জানায়, বশির ও তার ছেলেরা প্রভাবশালী হওয়ায় মামলার প্রধান দুই সাক্ষী মনরউদ্দিন টারজান ও খোকনকেও সাক্ষ্য না দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে। আসামিদের মারমুখী অবস্থানে ভুক্তভোগী পরিবারটি এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বশিরের জামিন বাতিল করে তার সহযোগী দুই পুত্রকে গ্রেফতার করা হোক। এ বিষয়ে স্থানীয় সচেতন সমাজ ও ভুক্তভোগী পরিবার প্রশাসন ও র্যাবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
মতামত