অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, বিএনপি নেতা খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন বিভিন্ন ক্যাটাগরিতে নিম্নোক্ত সহায়তা প্রদান করা হয়, ১৮ জন দুস্থ প্রতিবন্ধীকে চলাচলের সুবিধার জন্য হুইলচেয়ার প্রদান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ জন ছাত্রীকে যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান।
প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২,৪০০ টাকা। মাধ্যমিকের ২ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬,০০০ টাকা। উচ্চ মাধ্যমিকের ২ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯,৫০০ টাকার চেক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, সামাজিক এই সহায়তাগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের এই বৃত্তি তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হাতে এসব সরঞ্জাম ও চেক তুলে দেন।
মতামত