শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনো খাবার এবং ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি কিজিল খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশাফুল ইসলাম নালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, কৃষক দলের আহ্বায়ক বিপ্লব খলিফা, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলিম, ছাত্রদলের আহ্বায়ক মুন্সি সোহেল এবং আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান পিরুল।
মতামত