মঙ্গলবার (১২ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সাচিলাপুর ও রাধানগর বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, পূর্বে সতর্ক করার পরও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, খাবারে ক্ষতিকর রঙের ব্যবহার, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সাচিলাপুর বাজারের মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সঠিক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মূল্যতালিকা না টাঙানোর অপরাধে রাধানগর বাজারের 'মেসার্স রাজ্জাক তেল মিল ও মেসার্স জালাল তেল মিলকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে তিনি ব্যবসায়ীদের ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকতে, সঠিক ভাউচার সংরক্ষণ করতে এবং অতিরিক্ত মুনাফা না করার জন্য কঠোর নির্দেশনা দেন।
অভিযানে মাগুরার ডিএসআই মো. ফয়েজুল কবীর, শ্রীপুরের স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মতামত