যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার সঞ্চালনায় সভায় সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম ঢালীকে চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও সুশৃঙ্খল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতামত